সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধীদের কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস প্রাপ্তি আবেদনের বিজ্ঞপ্তি

Wednesday, May 15, 2024






গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি তেজগাঁও, ঢাকা-১২০৮
ফোন নং ঃ +৮৮-০২-৮৮৭৮১৫৫, ফ্যাক্সঃ +৮৮-০২-৮৮৭৮১৫০ Web: www.national instituteofent.webs.com e-mail: nient@hospi.dghs.gov.bd
স্মারক নং-এনআইইএনটি/প্রশাসন/২০২৪/৬৭০
বিজ্ঞপ্তি
100
তারিখ ঃ ১৪/০৫/২০২৪
“সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধীদের কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস প্রাপ্তি আবেদন” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি-তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে 'কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম' চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদেরকে সার্জারীর মাধ্যমে সরকারী অর্থে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস (যন্ত্র) প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদেরকে ডিভাইসটি বিনামূল্যে/আংশিক মূল্যে প্রদান করা হবে।
কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইসটি বরাদ্দ পাওয়া ও সার্জারীর মাধ্যমে কানে স্থাপনের জন্য আগ্রহী শ্রবণ প্রতিবন্ধী শিশু রোগীর অভিভাবকগণের পক্ষ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, ০৫ বৎসরের নীচের শিশুদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্র ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন- সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত (বন্ধের দিন ব্যতীত), রুম নং ৭০৯ (৭ম তলা), কক্লিয়ার ইমপ্লান্ট বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকা। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ- ১৩ জুন ২০২৪ইং পর্যন্ত।
এসএ-জি-১৭৩/২৪ (6′′×৩)
(অধ্যাপক ডাঃ মোঃ জাকারিয়া সরকার) পরিচালক
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি তেজগাঁও, ঢাকা।