আবেদনের শেষ তারিখ : 06.06.2024
সূত্র: যুগান্তর 15.05.2024
স্মারক নম্বর-০৫.৪৫.6100028.02.006.24-1139
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ রাজস্ব শাখা
www.mymensingh.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ :
৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ১৪ মে ২০২৪ খ্রি.
ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-১ অধিশাখা এর ০৪/০৪/২০১৪ খ্রি. তারিখের ৩১.00.0000.086.11.116.12.385 নং স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১ এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এর রাজস্ব প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত | চাকরির আবেদনের মডেল ফরমে/নির্ধারিত ফরমে http://dcmymensingh.teletalk.com.bd এ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে-
ক্রমিক নম্বর পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল
অফিস সহায়ক
৮৬ জন
আবেদনের শর্তাবলী:
0.
8.
৬.
9.
১০.
১২.
শিক্ষাগত যোগ্যতা
৮২৫০-২০০১০/- কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য ময়মনসিংহ জেলার ওয়েবসাইট (www.mymensingh.gov.bd) ও জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩১/০৫/২০২৪ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সকল প্রকার সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।
(ক) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ;
(খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(গ) জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ;
(ঘ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা পিতা/ মাতার মুক্তিযোদ্ধার সনদপত্র;
(ঙ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
(চ) এতিম/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(জ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ঝ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/ জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচয়পত্র বিষয়ক সনদপত্র; (ঞ) ডাউনলোডকৃত Applicant's কপি।
কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে “ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা- ২০২১” অনুসরণ করা হবে। চাকরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/ পরিমার্জন/ সংশোধন/ সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
(ক) আগ্রহী প্রার্থীগণ http://dcmymensingh.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু ১৬/০৫/২০১৪ খ্রি. সকাল ১০:০০টা হতে এবং শেষ হবে ০৬/০৬/২০২৪ খ্রি. বিকাল ০৫.০০টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণ নিজের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) অনলাইন আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফরমে তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে উক্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বার ) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে।
না।
প্রথম ধাপ SMS:
DCMYMENSINGH <space>user id লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে Example: DCMYMENSINGH ABCDEFG and send to 16222
দ্বিতীয় ধাপ SMS:
DCMYMENSINGH<space>YES<space>PIN f send DCMYMENSINGH YES 1234567 and send to 16222
হবে 16222 নম্বরে Example :
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcmymensingh.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা আবশ্যক।
(ছ) SMS এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সংবলিত রঙিন প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট করে নিবেন। প্রার্থী উক্ত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
(জ) শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবেন। * User ID জানা থাকলে :
DCMYMENSINGH <space>Help<space>User<space>User ID & send to 16222 Example: DCMYMENSINGH Help User ABCDEF and send to 16222
* PIN জানা থাকলে :
DCMYMENSINGH<space>Help<space>PIN<space>PIN No & send to 16222 Example: DCMYMENSINGH Help PIN 1234567 and send to 16222
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসক ময়মনসিংহ এর www.mymensingh.gov.bd এবং http://dcmymensingh.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.mymensingh.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে alljobs.quary@teletalk.com.bd বা dcmymensingh@mopa.gov.bd ই- মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর subject-এ Organization Name: DC Mymensingh, Post Name : *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
(ট) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে কোন ভুল-ত্রুটি হলে বা প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। (ঠ) ডিক্লারেশন: কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এজন্য দায়ী থাকবেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে যে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বিশেষ দ্রষ্টব্য : শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদের সতর্কতার সাথে অনলাইনে যথাযথভাবে আবেদন পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
জেলা প্রশাসক ময়মনসিংহ এর ওয়েবসাইটে
প্রবেশ এর QR Code
ডিজি-৮৮০/২৪ (১৫ x8)
জেলা প্রশাসক ময়মনসিংহ এর টেলিটক
পোর্টালে প্রবেশ
প্রবেশ এর QR Code
Postoppest
(দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী)
জেলা প্রশাসক ময়মনসিংহ
ফোন: ০২৯৯৬৬-৬৫৭৭৭
ই-মেইল: dcmymensingh@mopa.gov.bd
