১৫৫ টি পদে সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ তে নিয়োগ 20.05.2024

Friday, April 26, 2024

আবেদনের শেষ তারিখ : 20.05.2024








গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়

ঝিনাইদহ jhenaidah@cs.dghs.gov.bd

স্মারক নং-সিএসঝি/শা-হিসাব/নিয়োগ/৫৯৯

“নিয়োগ বিজ্ঞপ্তি”

তারিখ- ২৫/০৪/২০২৪

| স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর স্মারক নং-প্রশা- ১/এডি/২সি-৭/২০০১-১৪৭ তারিখ: ১৭/০১/২০২৪ খ্রিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, ঝিনাইদহ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব (স্থায়ী ও অস্থায়ী) খাতের অন্তর্ভুক্ত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে | ১১-১৯ গ্রেড (পূর্বতন ৩য় শ্রেণী) জনবল নিয়োগের লক্ষ্যে বাংলদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত | শর্তসাপেক্ষে অনলাইন (http://csjhenaidah.teletalk.com.bd ওয়েব সাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

ক্র:

পদের নাম

নং

সংখ্যা

পদের গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

S

পরিসংখ্যানবিদ

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

Go

(তিন)

(সাত)

গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/- )

গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/- )

স্টোর কিপার

০৫

(পাঁচ)

গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/- )

গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/- )

8

স্বাস্থ্য সহকারী

১৩৫ (একশত পঁয়ত্রিশ)

ল্যাবরেটরী এটেনডেন্ট

(পাঁচ)

গ্রেড-১৯ (৮৫০০-২০৫৭০/-)

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।

(খ) কম্পিউটার চালনায় দক্ষতা

থাকতে হবে।

(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ- তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ও ইংরেজীতে ২০ শব্দ থাকতে হবে। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(খ) স্টোর কিপার পদধারীগণকে সরকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।

কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে।

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

স্থায়ী

শুধুমাত্র ঝিনাইদহ জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।

০১। আগ্রহী প্রার্থীগণ http://csjhenaidah.teletalk.com.bd এ ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে। অন্যকোন ভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

০২। প্রার্থীগণকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে

হবে।

০৩। কোন প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

০৪। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা parmanent address যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করতে হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র NID অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে।

০৫। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃঅধিঃ/প্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-৩/২০১৮/৪৫২৫ তারিখ- ১০/০৮/২০১৮ খ্রিঃ মোতাবেক ০১/১০/২০১৮ তারিখে দৈনিক ইত্তেফাক ও ১৬/১০/২০১৮ তারিখে দৈনিক সমাজের কথা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী উল্লিখিত পদসমূহে ইতোপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

০৬। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।

০৭। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড (একই ইউনিয়ন) হতে যোগ্য প্রার্থীদ্বারা শূন্যপদ পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সমূহে নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।

০৮। বীর মুক্তিযোদ্ধা, এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটাসহ অন্যান্য বিশেষ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি বিধান প্রতিফলিত হবে এবং আবেদন পত্র পূরণের সময় কোটা উল্লেখ করতে হবে। আবেদনের সময় কোটা উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না। ০৯। আবেদনকারীর বয়স-

ক) ০১/০৩/২০২৪ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সি সনদপত্র/ জন্মনিবন্ধন ব্যতীত অন্য কোন প্রশংসাপত্র/এফিডেভিড গ্রহণযোগ্য হবে না।

( খ ) সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি ফৌজদারী অপরাধে দণ্ডিত হলে কিংবা বরখাস্ত হলে আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

গ) সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status থেকে নির্ধারিত Option Select করতে হবে।

১০) প্রার্থীগণকে আবেদনপত্র পূরণের সময় সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে। আবেদনের সময় অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না। বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন UGC হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।

১১ । অনলাইন Online এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী ও আবেদনের সময় নিম্নরূপঃ

| ক) Online এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০/০৪/২০২৪ খ্রিঃ সকাল ১০-০০ ঘটিকা, অনলাইন এ আবেদন ফরম জমা দানের শেষ তারিখ ও সময় ২০/০৫/২০২৪ খ্রিঃ বিকাল ৫-০০ ঘটিকা।

খ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদন ফরম Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদনের ফি জমা দিতে পারবেন।

১২। আবেদনের পদ্ধতি :

ক) Online এ আবেদন ফরম এ প্রার্থিতার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ

৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। Online-এ আবেদন ফরম এ পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে যেহেতু Online আবেদন ফরম Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

খ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদন ফরম এর একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন।

১৩) SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদানঃ

Online-এ আবেদন Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি ও স্বাক্ষর সঠিক না থাকে, তা হলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নাম্বার দেয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে প্রার্থী নিন্মোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নাম্বারের মধ্যে দুইটি SMS করে আবেদন ফি বাবদ ১১ হতে ১৯ গ্রেড পর্যন্ত পদের জন্য ২০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-সহ মোট ২২৩/- অফেরতযোগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদন ফরম এর সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদন ফরম কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: CSJHENAIDAH <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : CSJHENAIDAH ABCDEF এবং 16222 নম্বরে SEND করতে হবে।

Reply: Applicant's name. Tk. 223 / will be charged as applicantion fee. Your PIN is XXXXXXX TO pay fee Type CSJHENAIDAH<space>Yes<space>PIN and Send to 16222 আপনাকে ৮ সংখ্যার একটি PIN নাম্বার দেয়া হবে, যেমন 12345678

SMS: CSJHENAIDAH <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নাম্বারে । Example : CSJHENAID Yes 12345678 এবং 16222 নম্বরে SEND করতে হবে।

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for CSJ Application for <post name>User ID is (ABCDEF) and PIN (xxxxxxx).

১৪। শুধু যোগ্য প্রার্থীদের কে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csjhenaidah.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর নিজেস্ব ব্যবহৃত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online এ আবেদন ফরম এ প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS প্রেরিত এবং User ID ব্যবহার করে পরবর্তীতে রোল নং পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থীই এই Admit Card টি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশই প্রদর্শন করবেন, শুধু Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

ক) User ID জানা থাকলে এবং CSJHENAIDAH <space>Help<space>User<space>User ID থাকলে এবং 16222 নাম্বারে পাঠান। উদাহরণ: CSJHENAIDAH HELP USER ABCDEF লিখে 16222 নাম্বারে Send করতে হবে।

খ) PIN নাম্বার জানা থাকলে CSJHENAIDAH <space>Help<space> PIN <space> PIN No পিন নাম্বার এবং 16222 নাম্বারে পাঠান। উদাহরণ: CSJHENAIDAH Help PIN 12345678 লিখে 16222 নাম্বারে Send

করতে হবে।

১৫) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে Teletalk নাম্বার থেকে ১২১ নাম্বারে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইল এ যোগাযোগ করা যাবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও ওয়েবসাইট www.cs.jhenaidah.gov.bd এর মাধ্যমে জানানো হবে। এ ছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক এর জবপোর্টাল ফেইসবুক পেইজ এ http://www.facebook.com/alljobsbd Teletalk এ প্রবেশ করে ম্যাসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইল এ যোগাযোগ করা যাবে। Mail/ম্যাসেজ এর subject-এ Organization Name: CSJHENAIDAH, Post Name, Applicant's User ID contact number অবশ্যই উল্লেখ করতে হবে।

১৬) ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/ সাময়িক সনদ/ প্রত্যয়নপত্র ও অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন।

খ)

গ)

চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা সপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করত) নাগরিক সনদপত্র।

(ঘ)

১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র

ঙ)

মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র।

চ)

এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।

ছ)

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।

জ)

আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে আনসার ভিডিপির ন্যূনতম ২১ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত

সনদপত্র।

ঝ) সকল চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র। ঞ) Download কৃত Applicant's Copy এবং Admit Card এর কপি।

ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃঅধিঃ/প্রশা-৩য় শ্রেণী নিয়োগ-৪/২০১৮/৬৩৫৪ তারিখ-১১/১২/২০১৮ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনকারীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না অর্থাৎ তাদের পূর্বের আবেদন বহাল থাকবে।

১৭) প্রার্থীকে লিখিত, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টি, এ / ডি এ প্রদান করা হবে না।

১৮) প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভুল/ ভিন্ন তথ্য দিয়ে একাধিকবার আবেদন ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় গ্রহণ করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে ও পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯) কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমে আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

২০) এ নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

২১) সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ এর নোটিশ বোর্ডে এবং (www.cs.jhenaidah.gov.bd) ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার ফলাফল সহ এতদসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেইজে https:// www.alljobs.teletalk.com.bd/ csjhenaidah ওয়েব সাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

২২) সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরী নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসাবে বিবেচিত হতে হবে। এ ছাড়াও নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেষ্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদের সতর্কতার সাথে অনলাইনে যথাযথ ভাবে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া

যাচ্ছে।

PC-553/24 (20"x8)

Shearin

25.4, 2024 (ডাঃ শুভ্রা রাণী দেবনাথ) সিভিল সার্জন, ঝিনাইদহ

সদস্য সচিব

৩য়/৪র্থ শ্রেণীর জনবল নিয়োগ কমিটি।