৫৬ টি পদে সিভিল সার্জন কার্যালয় গাজীপুর এ নিয়োগ 20.05.2024

Friday, April 26, 2024

আবেদনের শেষ তারিখ : 20.05.2024









স্মারক নং-সি,এস,গাজী/প্রশাসন/২০২৪/৬৬৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কাৰ্য্যালয়

গাজীপুর ।

Gmail- gazipur@cs.dghs.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ- ২৫/০৪/২০২৪খ্রিঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার স্মারক নং-৪৫.০০.০০০০.১৪০.১১.০০৩.২৩-৪৭, তারিখঃ-০৯.০১.২০২৪ ইং মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয়,গাজীপুর ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতভুক্ত গ্রেড ভিত্তিক সরাসরি নিয়োগযোগ্য ১১-২০ গ্রেডভুক্ত( পূর্বতন ৩য়-৪র্থ শ্রেণি) নিম্নলিখিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে http://csgazipur.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইন (Online) -এ গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তস্বাপেক্ষে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

ক্রঃনং

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা

পদের নাম

পদের

গ্রেড ও জাতীয় বেতন

সংখ্যা

স্কেল ২০১৫ অনুযায়ী

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

কম্পিউটার অপারেটর

০২টি

গ্রেড-১৩

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে - স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রী।

(১১০০০-২৬৫৯০/-)

(খ) কম্পিউটার চালনার দক্ষতা ।

পরিসংখ্যানবিদ

০১টি

গ্রেড-১৪

(১০২০০-২৪৬৮০/-)

স্বাস্থ্য সহকারী

৫০টি

গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

8

গাড়ি চালক

০৩টি

গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

০১। বিশেষ নির্দেশনাঃ

০৪। সংরক্ষণঃ

৪.১ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

০৫ । সকল পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও পরীক্ষার ফি জমাদানের সময় নিম্নরুপঃ

৫.১ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৯/০৪/২০২৪খ্রিঃ সকাল ৯.০০টা হতে ১৯/০৫/২০২৪খ্রিঃ বিকাল ০৪.০০টা পর্যন্ত (পরিবর্তনশীল) । ৫.২ বর্ণিত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোন teletalk Pre- paid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

৫.৩ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর(দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb হতে হবে।

৫.৪ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। কাজেই Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

৫.৫ SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online এ আবেদনপত্র(Applicatin From) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Applicatin Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদন Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID,ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicatin Copy পাবেন। উক্ত Applicatin Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। ৫.৬ Applicatin Copy তে User ID দেয়া থাকবে। বর্ণিত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোন teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২(দুই)টি পৃথক SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ০১ হতে ০৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২০০/-টাকা+টেলিটক কর্তৃক সার্ভিস চার্জবাবদ ২৩/-টাকা সহ মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা অফেরতযোগ্য অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online -এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

শুধুমাত্র গাজীপুর জেলার

০৬। ফি জমা দেওয়ার পদ্ধতিঃ

স্থায়ী বাসিন্দাগণ আবেদন

(ক)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত,অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী। (খ)কম্পিউটার চালানোর দক্ষতা।

কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

(খ) হালকা গাড়ী চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স ।

করতে পারবেন।

(গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে।

১.১ আগ্রহী প্রার্থীগণ http://csgazipur.teletalk.com.bd ওয়েবসাইট (online)-এ আবেদনপত্র পূরণ করবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফরম পুরণ করতে হবে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহন করা হবে না ।

১.২ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে।

১.৩ উক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল নিয়োগ বিধিমালা-২০১৮, কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক প্রযোজ্য তফসীল অনুসারে লিখিত ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ) পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন

হবে।

১.৪ স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না।

১.৫ স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা (পুরাতন ওয়ার্ড,ইউনিয়ন, উপজেলা ভিত্তিক), সিভিল সার্জনের কার্যালয়, গাজীপুর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়(সকল), গাজীপুর এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

১.৬ কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন,সংশোধন ও পরিবর্তন এবং বাতিল করার ক্ষমতা সংরক্ষণ

করেন ।

১.৭ প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহন করলে অথবা মিথ্যা,ভিন্ন/ভূল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষা কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে,এমনকি নিয়োগের পরেও যেকোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১.৮ কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

১.৯ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি ফৌজদারী অপরাধে দন্ডিত হলে কিংবা বরখাস্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি/আধা- সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহন পূর্বক আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) মূল কপি জমা দিতে হবে । ১.১০ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনী হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত/প্রদর্শিত তালিকার যেকোন একটি প্রমাণক দাখিল করবেন। এ ক্ষেত্রে কোন প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সনদ প্রযোজ্য হবে না। মুক্তিযোদ্ধার সন্তান,সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্র দাখিল করতে হবে।

১.১১ এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত এতিম/শারীরিক প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে।

১.১২ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যভুক্ত ন্যূনতম ২১ দিনের প্রশিক্ষণ যা অত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত তারিখের পূর্বে সম্পন্ন হতে হবে। প্রার্থীকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

১.১৩ প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), অভিজ্ঞতা, কোটা বা অন্য কোন সুবিধা দাবীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সমূহের মূলকপি প্রদর্শন করতে হবে এবং উহার ০১ সেট(১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ফটোকপি ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সহ জমা দিতে হবে।

১.১৪ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

১.১৫ প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

১.১৬ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

১.১৭ আবেদনপত্র,লিখিত,মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

১.১৮ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্র অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত পূর্বক সংরক্ষণ করা হবে।

১.১৯ চূড়ান্ত বাছাইকৃত/নিয়োগপ্রাপ্ত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষার কোন প্রকার বিরুপ তথ্য পাওয়া গেলে কোন কারণ দর্শানো ব্যতীত তার নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।

১.২০ আবেদন ফরমের সকল কলাম যথাযথ ভাবে পূরণ করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

০২। বয়সসীমাঃ

২.১ প্রার্থীর বয়সসীমা ২৯/০৪/২০২৪খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়সসীমা ৩২(বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

২.২ পরিসংখ্যানবিদ, কম্পিউটার অপারেটর, স্বাস্থ্য সহকারী এর ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার এবং গাড়ী চালকের ক্ষেত্রে জেএসসি/সমমানের পরীক্ষার সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০৩। নাগরিকত্বঃ

৩.১ প্রার্থীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) /জন্ম নিবন্ধন সনদপত্র ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। ৩.২ প্রার্থী কর্তৃক আবেদন পত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Present Address) যদি ইতিপূর্বে কোন সার্টিফিকেট,জাতীয় পরিচয়পত্রে বা অন্যত্র স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) /সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্র দাখিল করতে হবে।

প্রথম SMS:CSGAZIPUR < space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CSGAZIPUR ABCDEF & send to 16222

Reply SMS: Applicant's Name, Tk. 223 / = Will be charged as application fee, your PIN is 123456789.

To pay fee type CSGAZIPUR <space> YES <space> PIN and send to 16222

দ্বিতীয় SMS:CSGAZIPUR <space> YES <space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: CSGAZIPUR YES 123456789 & send to 16222.

Reply: Applicant's Name,Payment completed successfully for CSGAZIPUR for Application for (post name) User ID is (ABCDEF) and Password(xxxxxxxx).

০৭। প্রবেশপত্র প্রাপ্তি স্বীকারঃ

৭.১ প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http://csgazipur.teletalk.com.bd এবং গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট www.cs.gazipur.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধু মাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করা বাঞ্চনীয় ।

7.2 SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর,পদের নাম,ছবি,পরীক্ষার তারিখ,সময় ও ভেন্যু/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিতে হবে। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্তে সংরক্ষণ করতে হবে। আবেদনকারীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়,লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

০৮।কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন এবং প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ০১(এক) কপি করে সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়ন/প্রত্যয়নের ক্ষেত্রে কর্মকর্তার নাম ও পদবীযুক্ত সীল ব্যবহার

করতে হবে।

(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ চাহিত অন্যান্য নথিপত্রের সত্যায়িত কপি ।

(খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।

(গ) চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটিকর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত জাতীয়তা সনদপত্রের মূল/সত্যায়িত কপি। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে জাতীয়তা সনদপত্রে অবশ্যই প্রার্থীর নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর এবং ইউনিয়নের নাম উল্লেখ থাকতে হবে ।

(ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক মূল সনদপত্র ।

(ঙ) মুক্তিযোদ্ধার সন্তান,সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক মূল সনদপত্র সংযুক্ত করতে হবে।

(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/উপজাতি ও অন্যান্য কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি ।

(ছ) এতিম ও শারীরিক প্রতিবন্ধি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি ।

০৯। শুধু teletalk Pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(ক) User ID জানা থাকলে CSGAZIPUR<space> Help < space > User <space> User ID & send 16222.

Example: CSGAZIPUR Help User ABCDEF & send to ১৬২২২.

(খ) Pin Number জানা থাকলে CSGAZIPUR < space>Help<space> PIN<space>PIN Number& send ১৬২২২. Example: CSGAZIPUR Help PIN 123456789 & send to 16222.

১০। লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফল পত্রিকায় প্রকাশ করা হবে এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জন অফিস,গাজীপুরের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়া ছজ ঈড়ফব স্ক্যানের মাধ্যমে তথ্য পাওয়া যাবে।

১১. Online- এ আবেদন করতে কোন সমস্যা হলে vas.query@teletalk.com.bd ই-মেইল অথবা যে কোন টেলিটক নম্বর থেকে কল করুন ১২১ নম্বরে। ১২. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ি

১৩. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৪.প্রার্থীকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

১৫.একই তারিখ ও সময়ে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

১৬. যে কোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

GD-669

120.08.28

(ডাঃ মাহমুদা আখতার)

(কোড নং-১১৩১১৭) সিভিল সার্জন, গাজীপুর ।

সদস্য সচিব

৩য় ও ৪র্থ শ্রেণির(১১-২০ গ্রেড) জনবল নিয়োগ কমিটি। মোবাইল নং-০১৭৬৯৯৫৭১২১ Gmail- gazipur@cs.dghs.gov.bd