বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BAUET) তে নিয়োগ 27.06.2024

Monday, June 10, 2024

আবেদনের শেষ তারিখ : 27.06.2024



BANGLADESH ARMY UNIVERSITY OF ENGINEERING & TECHNOLOGY (BAUET)
QADIRABAD, DAYARAMPUR, NATORE-6431 Boral Hall, BAUET
E-mail: boralhallbauet@gmail.com
নিয়োগ বিজ্ঞপ্তি
Honorable VC-
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BAUET), বড়াল হল, কাদিরাবাদ দয়ারামপুর, নাটোর-৬৪৩১।
তারিখঃ জুন ২০২৪ ইং
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাদিরাবাদ সেনানিবাস, নাটোর এ অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BAUET), কাদিরাবাদ বড়াল (ছাত্রদের) হলের জন্য নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে (শুধুমাত্র পুরুষ) দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
ক্রমিক নং
পদের নাম
os.
কর্মস্থল
হল সুপারভাইজার বড়াল (ছাত্র হল) কাম হিসাবরক্ষক
02.
মালী কাম সিকিউরিটি গার্ড
BAUET
কাদিরাবাদ
বড়াল (ছাত্র হল)
BAUET কাদিরাবাদ
পদ সংখ্যা
যোগ্যতা :
বিবরণ
ক। শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে বি.কম/সমমান ডিগ্রী থাকতে হবে।
খ। হিসাবরক্ষণের কাজে পারদর্শী হতে হবে।
গ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের কাজে পারদর্শী হতে হবে (যেমনঃ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা-২৫ এবং ইংরেজি-৩০ শব্দের হতে হবে)
ঘ। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
দায়িত্ব ঃ
ক। হলের সার্বিক পরিস্থিতি নিয়মিত হল প্রভোস্ট/সহকারী প্রভোস্টকে অবহিত করা।
খ। সমস্ত ছাত্রের অবস্থা/ডেটা রক্ষণাবেক্ষণ এবং সময়মতো আপডেট
করা ।
গ। হলের যাবতীয় হিসাবরক্ষণের কাজ করা।
ঘ । হলের প্রতিদিনের রিপোর্ট করা ও প্রভোস্টকে অবহিত করা ।
ঙ। আইটি সংক্রান্ত বিষয়গুলো আইটি বিভাগের সাথে সমন্বয় সাধন করা ।
চ । হলের নিরাপত্তার বিষয় নিয়মিত পর্যবেক্ষন করা ।
ছ। তার অধীনস্থদের দায়িত্ব ভাগ করে সকল কাজের দেখাশোনা ও
রক্ষণাবেক্ষণ করা ।
জ। ছাত্রদের হলে প্রবেশ ও হল ত্যাগ করা ছাত্রদের রেকর্ড রক্ষণাবেক্ষণ করা ।
ঝ। হলের নিরাপত্তা, শৃঙ্খলা, দুর্ঘটনা ও আকস্মিক বিপর্যয়ের মূহুর্তে অতি দ্রুত হল প্রভোস্ট বা সহকারী প্রভোস্ট বা হাউজ টিউটর কে অবহিত করা এবং বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়া ।
ঞ। মৌখিকভাবে বা লিখিতভাবে প্রভোস্ট/সহকারী প্রভোস্ট কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্যাবলি সম্পাদন করা ইত্যাদি ।
বয়স ঃ
ক। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যোগ্যতা ঃ
ক। শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম অষ্টম শ্রেনী পাশ ।
খ। প্রার্থীকে অবশ্যই শক্তিশালী,সামর্থ্যবান ও সু-স্বাস্থ্যের অধিকারী
হতে হবে।
গ। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । বয়সঃ
ক। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
দরখাস্তের নিয়মাবলী :
,
১। আবেদনপত্র, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BAUET), কাদিরাবাদ, হল অফিস, প্রভোস্ট, বড়াল হল, দয়ারামপুর, নাটোর বরাবর আগামী ২৭ জুন ২০২৪ ইং তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
২। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ৩ কপি ছবি (পাসপোর্ট সাইজ), সকল একাডেমিক সনদপত্র, নাগরিক / চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয় পত্র এবং অন্যান্য সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপিসহ আবেদন পত্র জমা দিতে হবে।
৩। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী আবেদনকারীদের কোন প্রকার যাতায়াত/দৈনিক ভাতা প্রদান করা হবেনা ।
৪। যে কোন দরখাস্ত বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ সংক্রান্ত অন্য যেকোন প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।
৫। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে ।
৬। নিয়োগ প্রক্রিয়ার কোন পর্যায়ে প্রার্থীর পক্ষে কোন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সুপারিশ/তদবির করা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে সরাসরি অযোগ্য বলে বিবেচনা করা হবে।