আবেদনের শেষ তারিখ : 30.06.2024
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ
সংস্থাপন শাখা www.jhenaidah.gov.bd
স্মারক নম্বর-০৫.48.4400.012.11.005.২৪-২৩৫
নিয়োগ বিজ্ঞপ্তি
২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
তারিখ:
০৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০.০৩.২০২৪ খ্রি. তারিখের ০৫.00.0000.212.১১.০০৫.২৩-৩২ এবং ২৮.০৩.২০২৪ তারিখের ০৫.০০.০০০০.212.11.০০৫.২৩-৪৪ নং স্মারক মূলে জারিকৃত ছাড়পত্রের প্রেক্ষিতে এবং বিভাগীয় বাছাই কমিটি, খুলনার গত ০৬.০৫.২০২৪ খ্রি. তারিখের-০৫.৪৪.০০০০.০১২.৫১.০০৫.২৪-২৩(১২) নং স্মারকে অনুমোদনপ্রাপ্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ এর সাধারণ প্রশাসনের আওতাধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক্র:
পদের
পদের নাম
গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন
নং
সংখ্যা
3
কম্পিউটার
অপারেটর
অফিস সহকারী ০২ কাম কম্পিউটার ০৪ মুদ্রাক্ষরিক
০৩
বেঞ্চ সহকারী
০৬
স্কেল, ২০১৫)
গ্রেড-১৩
শিক্ষাগত যোগ্যতা
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
এবং
১১০০০-২৬৫৯০/- (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
গ্রেড-১৬
৯৩০০-২২৪৯০/-
গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/-
08
কপিস্ট
০৩
গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/-
আবেদনের শর্তাবলী :
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
০১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;
০২) প্রার্থীকে নির্ধারিত ফরমে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। স্বহস্তে লিখিত আবেদন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না;
০৩) নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.forms.gov.bd ওয়েবসাইটে এবং জেলা প্রশাসক, ঝিনাইদহ এর ওয়েবসাইট www.jhenaidah.gov.bd ও জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ এর সংস্থাপন শাখা হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে;
০৪) নির্ধারিত আবেদন ফরমে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়কে সম্বোধন করে আবেদনপত্র আগামী ৩০.০৬.২০২৪ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ-এ ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে;
০৫) নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। বিলম্বে প্রেরিত আবেদনপত্র, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ঘষামাজা আবেদন গ্রহণযোগ্য নয় এবং তা সরাসরি বাতিল বলে গণ্য হবে;
০৬) প্রার্থীর বয়সসীমা ৩০.০৬.২০২৪ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়স ৩০ (ত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
০৭) আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে :
(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৪ (চার) কপি ৫x৫ সে.মি. আকারের রঙ্গিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবীযুক্ত স্পষ্ট সীল থাকতে হবে;
(খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত স্পষ্ট সীল দ্বারা সত্যায়িত);
(গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(ঘ) শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা সত্যায়িত);
(ঙ) প্রার্থীর চারিত্রিক সনদ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম যুক্ত সীল দ্বারা প্রদত্ত হতে হবে;
(চ) প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরি প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে;
প্রার্থীর মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার গেজেট মন্ত্রণালয়ের বামুস মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মন্তব্য নাম নাম পিতার স্থায়ী “জাতীয় | সনদ নম্বর, নম্বর সনদ নম্বর, সনদ পুত্র-কন্যার উত্তরাধিকারী নাম ঠিকানা পরিচয়পত্র, মুক্তিবার্তা ও তারিখ ও নম্বর পুত্র-কন্যা সনদযুক্ত প্ৰমাণক
জন্ম তারিখ, নম্বর ও জন্ম সনদ তারিখ
তারিখ
স্মারক
নম্বর
ও দাবী করার তারিখ ক্ষেত্রে প্রার্থীর
জাতীয় পরিচয়পত্র,
পিতা-মাতার
জাতীয় পরিচয়পত্র
8
৫
१
৯
১০
১২
(ছ) ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে ১-০৭৪২-০০০০-২০৩১ নম্বর কোডে ২০০/- (দুইশত) টাকা সোনালী ব্যাংক পিএলসি এর যে কোন শাখায় জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমে নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে;
i) পদের নাম ও প্রার্থীর নাম-ঠিকানা সম্বলিত ১০/- (দশ) টাকার ডাক টিকিট লাগানো ০১ (এক) টি ১০ ইঞ্চি×৪.৫ ইঞ্চি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে;
০৮) চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অগ্রিম কোন আবেদন গ্রহণ করা হবে না। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র ও ত্রুটিযুক্ত/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে; ০৯) সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে;
১০) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
১১) লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্রসহ কম্পিউটার টাইপিং এর প্রমাণস্বরূপ সকল সনদপত্র ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে;
১২) কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন;
১৩) এই নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুযায়ী প্রযোজ্য হবে; এবং
১৪) নিয়োগের ক্ষেত্রে যদি আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোন রিট/মামলা বিচারাধীন বা কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমাণ বা প্রক্রিয়াধীন থাকে; তবে মাননীয় আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিদ্যমান বিধি-বিধান মোতাবেক শূন্য পদ পূরণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে; এবং
১৫) প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি এ/ডি এ প্রদান করা হবে না।
জিসি-৫৩৯/০৬/২৪(২ x )
0610412028 এস. এম. রফিকুল ইসলাম
জেলা প্রশাসক ঝিনাইদহ
ফোন : ০২৪৭৭৭-86888 dcjhenaidah@mopa.gov.bd
