কমিশন্ড অফিসার পদে নৌবাহিনীতে নিয়োগ 03.07.2024

Friday, June 7, 2024

আবেদনের শেষ তারিখ : 03.07.2024









শাজিত সংগ্রামে সমুদ্রে দুর্গ
বাংলাদেশ নৌবাহিনী
সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫এ
ডিইও ব্যাচে যোগ দিন
উপযুক্ততা
১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়) - পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা, ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ২টি বিষয়ে A গ্রেড, যেকোনো ৪টি বিষয়ে B গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে :
(১) পদার্থ (২) রসায়ন (৩) আইন
খ। আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
গ। নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট' পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) - পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা, ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে A গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ১টি বিষয়ে A গ্রেড, যেকোনো ২টি বিষয়ে B গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে ।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
খ। নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট' পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
৩। শিক্ষা শাখা (মেডিকেল) - পুরুষ।
ক। শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ Internship সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা, ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে A গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড এবং এ-লেভেল এ যেকোনো ১টি বিষয়ে A গ্রেড, যেকোনো ২টি বিষয়ে B গ্রেড এবং এমবিবিএস ডিগ্রিসহ Internship সম্পন্নকারী হতে হবে।
খ। চেম্বার টেস্ট। প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
গ। নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে 'এ্যাক্টিং লেফটেন্যান্ট' পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
সকলের জন্য
৪। বয়স। ০১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। (ব্যারিষ্টার/ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
৫ । বৈবাহিক অবস্থা। বিবাহিত/অবিবাহিত।
৬। শারীরিক মান (ন্যূনতম)।
পুরুষ
ক। উচ্চতা
: ১৬২.৫ সেঃ মিঃ (৫'-৪")
খ। বুকের মাপ
: স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০)
গ। ওজন*
: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২) : ৫০ কেজি
মহিলা
১৫৭.৪৮ সেঃ মিঃ (৫'-২")
স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮)
সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০) ৪৭ কেজি
* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে )
৭। জাতীয়তা। বাংলাদেশি নাগরিক ।
৮ । পশ্চাৎ প্রবীণতা। বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।
অযোগ্যতা
৯ । সেনা, নৌ ও বিমান বাহিনীর অথবা যেকোন সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দু'বার ফ্রীল্ড আউট/প্রত্যাখ্যাত (একবার ক্রীড আউট ও একবার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন)। তবে যেসব প্রার্থী গ্রাজুয়েট/ মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে ২ (দুই) বার ফ্রীল্ড আউট/প্রত্যাখ্যাত হয়েছেন তারা ন্যূনতম ৫ (পাঁচ) বছর পর গ্রাজুয়েট/মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপীল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। যেকোন বিচারালয় হতে দন্ডপ্রাপ্ত হলে। কোন বিদেশি নাগরিকের সহিত বিবাহসূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
দেশ সেবার সুযোগ,
নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে
যোগ দিন
বাংলাদেশ নৌবাহিনীতে
অনলাইনে আবেদন করতে ভিজিট করুন : https://joinnavy.navy.mil.bd Des
মনোনয়ন পদ্ধতি
১০ । প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট (মেডিকেল প্রার্থীদের), প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ।
পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা,
আবেদনের বিষয়
পদার্থ, রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই
ঈসা
খান, মেডিকেল
নিউমুরিং, চট্টগ্রাম
| মিরপুর-১৪, ঢাকা | বানৌজা
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ ২১ - ২৪ জুলাই ২০২৪ (পুরুষ প্রার্থী)
২৫ জুলাই ২০২৪ (মহিলা প্রার্থী)
২২ - ২৫ জুলাই ২০২৪
লিখিত পরীক্ষার তারিখ
২৬ জুলাই ২০২৪
১১। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
১২। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১৩ । চূড়ান্ত মনোনয়ন। নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে।
বেতন ও ভাতা
১৪। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন । অন্যান্য বিশেষত্ব
১৫। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা। মেধাবী অফিসারগণের জন্য দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ। মেডিকেল অফিসারদের জন্য ডিপ্লোমা, MPh, FCPS, MPhil, MS, MD, PhD সহ উন্নত প্রশিক্ষণের সুবিধা। ১৬। জাতিসংঘ মিশন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ ।
১৭। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ।
১৮ । বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন, সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি ।
১৯ । প্লট। ঢাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা।
২০। চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা।
আবেদন ফরম পূরণ ও জমা প্রদান
২১ । অনলাইনে আবেদন পদ্ধতি। আবেদনকারী প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পার্শ্বে APPLY NOW এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার ও Form Commission- 2A (পূরণকৃত আবেদন ফর্ম) ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কলআপ লেটারে বর্ণিত সকল কাগজপত্রসহ Form Commission-2A জমা দিতে হবে । অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে Bulletin-এ দেখানো সাপোর্ট নম্বরসমূহে অথবা ০১৭৯১৯৯৯০০২ নম্বরে সরাসরি যোগাযোগ করুন।
বিশেষ নির্দেশাবলী
২২। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণসাপেক্ষে অগ্রাধিকার থাকবে। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।
অনলাইনে আবেদনের সময়সীমা ১২ মে হতে ০৩ জুলাই ২০২৪
পরিচালক পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ ফোনঃ (০২) ৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৬
হেল্প লাইন : ০১769702215 (সকাল ০৮ টা থেকে রাত ০৮ টা)
আইএসপিআর/নৌ/২০২৪/৬৬-১৬/০৫/২৪
জি-১৪৭৭/০৬/২৪ (১০X৮ )