আবেদনের শেষ তারিখ : 05.06.2024
সূত্র: প্রথম আলো 31.05.2024
RIGS MARKETING
A CONCERN OF RIGS GROUP
ওয়াক ইন ইন্টারভিউ
পদবি: সেলস প্রমোশন অফিসার
রিগস মার্কেটিং বাংলাদেশের অন্যতম ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিখ্যাত পণ্য যেমন - Exami 7 Oils in One, Himani Navaratna Oil, Emami Fair and Handsome সহ বিভিন্ন কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্য সুনামের সাথে বাজারজাত করে আসছে। এই পণ্য ডিস্ট্রিবিউশনের ধারাবাহিকতায় এবং ক্রমবর্ধমান পণ্যের চাহিদা পূরণের লক্ষ্যে দেশব্যাপী সেলস প্রমোশন অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। উক্ত পদে নিয়োগ প্রাপ্তগণকে আকর্ষণীয় বেতন-ভাতা ও কোম্পানী প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কর্মস্থান: বাংলাদেশের যে কোনো স্থান।
দায়িত্ব ও কর্তব্য:
• দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা। বিক্রয় লক্ষ্য অর্জন করা।
পরিবেশকের সাথে সু-সম্পর্ক বজায় রাখা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
• সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তবে স্নাতকোত্তর পাশ অগ্রাধিকার পাবে।
• বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
• দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
• বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
উপরিউক্ত পদে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, হালনাগাদ (আপডেটেড) সিভি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে উল্লেখিত ঠিকানায় ৫ জুন ২০২৪ ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় স্ব-শরীরে উপস্থিত হয়ে অনলাইন/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অনলাইন পরীক্ষার জন্য স্মার্টফোন বাধ্যতামূলক। পরীক্ষার স্থান ও সময়সূচী:
ইমামী বাংলাদেশ লিমিটেড, একুয়া টাওয়ার (লেভেল-৬), ৪৩ মহাখালী সি/এ, ঢাকা - ১২১২, বাংলাদেশ। যোগাযোগ: ০১৯৩৮৮-৮৯২০২
.jpg)