আবেদনের শেষ তারিখ : 30.06.2024
সূত্র: প্রথম আলো 31.05.2024
নিয়োগ বিজ্ঞপ্তি
“রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন” একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ দানকারী বেসরকারী (MRA- এর সনদ প্রাপ্ত) প্রতিষ্ঠানে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার নিয়োগ করা হবে।
পদের নাম
ক্রেডিট অফিসার
শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা এইচএসসি/ স্নাতক অথবা সমমান। বেতন শিক্ষানবীশকাল ১৮,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ২০,৪৫০/- টাকা বেতন/ভাতা প্রাপ্য হবেন। মোটর সাইকেল জ্বালানী বাবদ ২,০০০/- টাকা প্রদান করা হবে।
অভিজ্ঞতা ও বয়স
কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ২৫ বছরের কম নহে (৩০/০৬/২০২৪) ইং পর্যন্ত ।
চাকুরীর সুবিধাদিঃ উপরোক্ত পদে শিক্ষানবীশকাল (০৬) মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ব্যবস্থাসহ প্রতি মাসে লান্স ভাতা, মোটরসাইকেল জ্বালানী ও রক্ষণাবেক্ষণসহ মোবাইল বিল সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদন, পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ নির্বাহী পরিচালক, রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, দেওয়ান মঞ্জিল, ২য় তলা, (শহীদ মিনারের বিপরীত পার্শ্বে), গ্রাম+ ডাকঘর+উপজেলা-নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা- ১৩২০ বরাবর আগামী জুন ৩০, ২০২৪ইং তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থিদেরকে ফোন/এসএমএস এর মাধ্যমে নিদৃষ্ট তারিখে ইন্টারভিউ'র জন্য ডাকা হবে। ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
.jpg)