47টি পদে সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুরে নিয়োগ 22.05.2024

Thursday, May 2, 2024

আবেদনের শেষ তারিখ :22.05.2024







সূত্র: যুগান্তর - 03.05.2024


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর।

shariatpur@cs.dghs.gov.bd

স্মারক নং- সি,এস(শরী)/প্রশাসন/ ৩য় ৪র্থ শ্রেণীর (১১-২০ গ্রেড) শ্রেণীর জনবল নিয়োগ/২০২৪/৪৭১

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখঃ-২৯/০৪/২০১৪ খ্রিঃ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং-৪৫.০০.০০০০.১৪০.১১.০০৩.২৩.৩০২/১(৬) তারিখঃ ৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, শরীয়তপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব অন্তর্ভুক্ত গ্রেড ভিত্তিক নিম্নোক্ত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে http://csshariatpur.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)

গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-) গ্রেড-১৫

শিক্ষাগত যোগ্যতা

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী। খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

গ) কম্পিউটার মুদ্রাক্ষরিক-ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২৫ শব্দ। ঘ) সাঁটলিপি-ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ। ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।

ক্রমিক

পদের

গ্রেড ও বেতন স্কেল (জাতীয়

নং

পদের নাম সাঁট-মুদ্রাক্ষরিক

সংখ্যা

বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

কাম কম্পিউটার

(এক)

অপারেটর

পরিসংখ্যানবিদ

(দুই)

০৩

কোল্ড

চেইন

টেকনিশিয়ান

(এক)

08

অফিস সহকারী

কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক

স্টোর কিপার

০৩ (তিন)

০৬

স্বাস্থ্য সহকারী

৩৮

(আটত্রিশ)

(৯,৩০০-২২,৪৯০/-)

ড্রাইভার

(এক)

গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)

ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

( ৯,৭০০-২৩,৪৯০/- ) গ্রেড-১৬ ( ৯,৩০০-২২,৪৯০/-)

গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/- ) গ্রেড-১৬

ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা।

গ) টাইপিং এ ইংরেজিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ২০ শব্দ। ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের শর্ত ও নির্দেশনাবলীঃ

বিশেষ নির্দেশনাঃ

১.২ ।

১.৩।

5.81

১.৫।

১.৬।

১.৭।

১.৮।

১.৯।

IOS'S

১.১৪।

১.১৫।

২১।

২২।

10

৩১।

৩.২।

81

8.51

8.21

8.01

8.81

৪.৫।

8.01

8.91

৫।

091

১২।

108

১৫।

আগ্রহী প্রার্থীগণ http://csshariatpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইন (Online) এ আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালন করা হবে।

সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC) এর মূল কপি জমা দিতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে উল্লেখ্য যে, সংশ্লিষ্ট শূন্য ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। শূন্য ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না ।

স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।

প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করলে, একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্মারক নং-স্বাঃঅধিঃ/প্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-৩/২০১৮/৪৫২৫ তারিখঃ ০৮/১০/২০১৮ইং মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, শরীয়তপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত (সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী) শূন্য পদে যারা আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ও যাতায়াত ভাতা প্রদান করা হবে না ।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকারের জারীকৃত সর্বশেষ আইন, বিধি, নীতি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত ও মৌখিক (প্রয়োজন বোধে ব্যবহারিক) পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। যে কোন কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে । বয়সসীমা :

আবেদনকারীর বয়স ০২/০৫/২০১৪ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।

প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে। নাগরিকত্ব

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয় পত্র (NID) ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent address) যদি ইতঃপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয় পত্র (NID) ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ :

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ http://csshariatpur.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে।

অনলাইন (Online) এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/০৫/২০২৪ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা। অনলাইন (Online) এ আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ২২/০৫/২০১৪ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন (Online) এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 kb এর মধ্যে হতে হবে।

অনলাইন (Online) আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন (Online) এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন । SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview এ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড-১৪ হতে ১৬ পর্যন্ত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইশ) টাকা সহ মোট (অফেরতযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এর আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।

প্রথম SMS : CSSHA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CSSHA ABCDEF. Reply: Applicant's Name, Tk. 223/- will be charged as application fee. Your PIN is-XXXXXXXX. To pay fee Type CSSHA<space> Yes <space> PIN and send to 16222 নম্বরে।

দ্বিতীয় SMS : CSSHA<space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CSSHA yes 12345678. Reply SMS: Congratulations! Applicant's Name, payment completed successfully for csshariatpur Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX.)

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csshariatpur.teletalk.com.bd অথবা www.cs.shariatpur.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন ।

(ক) User ID জানা থাকলে CSSHA<space> HELP < space > USER < space > User ID & send to 16222.

Example: CSSHA HELP USER ABCDEF

(খ) PIN Number জানা থাকলে CSSHA<space> HELP <space> PIN <space> PIN Number & send to 16222.

Example : CSSHA HELP PIN 12345678

বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও আইএমই বিভাগের ওয়েবসাইট www.cs.shariatpur.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.cs.shariatpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে ।

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা shariatpur@cs.dghs.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ http://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর subject-এ Organization Name : csshariatpur, Post Name: *** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ সীলমোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে।

ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/সাময়িক সনদ/প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।

খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র।

গ) চাকুরীর আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) নাগরিকত্ব / জাতীয়তা ইত্যাদি সনদ পত্র।

ঘ)

১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

3) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র।

চ)

ছ)

মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র ও মন্ত্রণালয় কর্তৃক অন্যান্য প্রমাণক। মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান (নাতি/নাতনি) কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙ্গিন সত্যায়িত ছবি।

জ) ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী (উপজাতি) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।

ঝ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদ পত্র।

ঞ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক / দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র।

ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক জেলা কমান্ডেন্ট/জেলা আনসার এ্যাডজুটেন্ট কর্তৃক প্রদত্ত ২১ (একুশ) দিনের মৌলিক প্রশিক্ষণের সনদপত্র। ঠ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক।

ড) Download কৃত Applicant's Copy & Admit Card এর রঙ্গিন কপি।

সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপটেস্ট করা হবে। ডোপটেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে ।

যে কোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়, শরীয়তপুর এর নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ১৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া হচ্ছে।

ডিজি-৭৯১/২৪ (২০ ×৪)

2910812028

(ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান)

কোড নং- ১১৩৫৮৪

সিভিল সার্জন, শরীয়তপুর।

ও সদস্য সচিব পূর্বতন ৩য় ৪র্থ শ্রেণীর (১১-২০ গ্রেড) জনবল নিয়োগ কমিটি, শরীয়তপুর।