আবেদনের শেষ তারিখ : 30.05.2024
সূত্র: সমকাল- 13.05.2024
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
স্মারক নম্বর: ৪৬.২07.000.03.01.550.2024-451
নগর ভবন, ঢাকা www.dscc.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
“শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি" আমাদের ঢাকা আমাদের ঐতিহ্য ২৯ বৈশাখ ১৪৩১
তারিখ:
১২ মে ২০২৪
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
ক্র.
পদের নাম ও বেতন স্কেল
নং
(জাতীয় বেতন স্কেল/২০১৫)
ওয়ার্ড সচিব
গ্রেডঃ ১৪ (১০২০০-২৪৬৮০/- )
২. নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ
পদের সংখ্যা
বয়স
১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ।
(১) ০১.০৫.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
(২) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
(৩) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
(৪) লিখিত, মুদ্রাক্ষরে কম্পিউটার গতি যাচাই ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(৫) আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
(৬) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিসহ সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
(৭) চাকুরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের
ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত (নিজ জেলা উল্লেখকরতঃ) নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) বা জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
(৮) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ/জন্ম সনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র। প্রার্থী এবং তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্ৰদৰ্শন করতে হবে।
(৯) সকল সত্যায়ন/প্রত্যয়ন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
(১০) পদের সংখ্যা সাংগঠনিক কাঠামো অনুযায়ী হ্রাস/বৃদ্ধি হতে পারে।
(১১) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার এবং বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা কম/বেশী করার অধিকার সংরক্ষণ করেন।
(১২) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মুদ্রাক্ষরে কম্পিউটার গতি যাচাই পরীক্ষায় এবং মুদ্রাক্ষরে কম্পিউটার গতি যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণ করতে পারবেন।
(১৩) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের বিস্তরিত নিয়মাবলী http://dscc.teletalk.com.bd এবং www.dscc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(I) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫.০৫.২০২৪; সকাল ১০.০০ ঘটিকা।
(II) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০.০৫.২০২৪; বিকাল ০৫.০০ ঘটিকা।
(III) উক্ত বয়সসীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(১৪) আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা Teletalk pre-paid mobile ব্যবহার করে প্রদান করতে হবে।
(১৫) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
(১৬) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(১৭) উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
ডিএসসিসি)/পিআরডি/866/2020-2024
GD-500/24 (8"x4)
120524 (আকরামুজ্জামান) সচিব
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
