বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নিয়োগ 30.05.2024

Tuesday, May 7, 2024

আবেদনের শেষ তারিখ : 30.05.2024







সূত্র: বাংলাদেশ প্রতিদিন - 07.05.2024

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন

সোনারগাঁও, নারায়ণগঞ্জ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় www.sonargaonmuseum.gov.bd

স্মারক নং: ৪৩.২৮.০০00.111.11.12.24.20৫

২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তারিখ:

০৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

নং

পদের নাম / বেতনক্রম

কনজারভেশন অফিসার (গ্রেড-০৯) 22000-53060/-

পদের সংখ্যা

প্রয়োজনীয় যোগ্যতা

০১ (এক)টি “কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন বা সংরক্ষণ বিজ্ঞান বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি:

তবে শর্ত থাকে যে, কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণ যোগ্য হইবে না” ।

২. Online এ আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ:

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন

করতে পারবেন

সকল জেলা

ক) নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.sonargaonmuseum.gov.bd, www.moca.gov.bd এবং http://bfacf.teletalk.com.bd এ পাওয়া যাবে।

খ) অনলাইনের মাধ্যমে আগামী ০৬ মে ২০২৪ সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০ মে ২০২৪ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

গ) প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর (৩০ মে ২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর)। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র বা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা বা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র এবং কন্যাদের ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর প্রার্থীদের বয়স ৩০ বছর হতে হবে। বয়স নিরুপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। চ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঘ) মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ • সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে অথবা আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।

জ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ঝ) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

G-957/24(8x3)

আছির ড. মোঃ আমিনুর রহমান

9012028

পরিচালক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন