আবেদনের শেষ তারিখ : 23.05.2024
সূত্র: ইত্তেফাক- 10.05.2024
কর অঞ্চল-২২ ঢাকায় বড় নিয়োগ, পদ ১০৩
কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এ প্রতিষ্ঠানের অধীন কর অঞ্চল-২২, ঢাকায় ৬ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১০৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে । আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে । কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ২. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ১৮। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই- মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২০। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২০। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে । সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৩। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস । কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০
শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২১। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস । বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) বয়সসীমা : ১ মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর । ৪ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য । আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই http://tax22.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত
সরকার
*
রাজস্ব বোর্ড
কর কমিশনারের কার্যালয়
বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk. com.bd বা taxeszone22dhaka@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে । আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে । আবেদনের সময়সীমা: ৯ থেকে ২৩ মে ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত ।
