কর কমিশনারের কার্যালয়, ই- ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকাতে নিয়োগ 18.05.2024

Friday, May 10, 2024

আবেদনের শেষ তারিখ : 18.05.2024





সূত্র: জনকন্ঠ - 10.05.2024

কর কমিশনারের কার্যালয়, ই- ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা
কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা- এর অধীনে বিভিন্ন শূন্যপদে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে উল্লেখযোগ্য জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান
করা হয়েছে।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Aptitude Test- এ উত্তীর্ণ হতে হবে।
২. পদের নামঃ প্রধান সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। দক্ষতা: কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং Word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পদের নাম: উচ্চমান সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- । গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। দক্ষতা: কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং Word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ।
গ্রেড: ১৪তম ।
৪. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। দক্ষতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা । কম্পিউটারে Word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপি লিখনে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে
৩০ শব্দ হতে হবে।
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- । গ্রেড: ১৬তম । শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে Word processing সহ ই- মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে
২০ শব্দ হতে হবে।
৬. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ২৪টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: (১নং-৫নং এর জন্য)- ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ । ৬নং এর জন্য- মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে
পারবেন ।
বিস্তারিত জানুন: www.e-tax.nbr.gov.bd
আবেদনের শেষ তারিখ: ১৮ মে-২০২৪ বিকেল ৫টা।