ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 07.07.24

Saturday, May 11, 2024

আবেদনের শেষ তারিখ : 07.07.2024





সূত্র: জনকন্ঠ - 10.05.2024

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় : ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে ০১ (এক)টি স্থায়ী অধ্যাপকের পদ পূরণের জন্য রেজিস্ট্রারের দফতর হতে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বেতন স্কেল : ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
যোগ্যতা 09 প্রার্থীদের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসহ বিশিষ্ট পণ্ডিত হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে। তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্য৷ লয়ে কমপক্ষে ১২ (বারো) বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্ডেক্সড/ার্ডওআহ (ার্ডজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্মত জার্নালে কমপক্ষে ১২ (বারো)টি গবেষণা প্রকাশনা থাকতে হবে । প্রিডেটোরি জার্নালে প্রকাশিত কোন প্রবন্ধ গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলি প্রযোজ্য (বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন)। রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ১০০০/- (এক হাজার) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফ এবং সার্টিফিকেট, মার্কশীট/গ্রেডশীট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ (এগার) কপি দরখাস্ত ০৭/০৭/২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০-এর নিকট পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।
এসসি-৫৭৭/২৪ (8×3)