রংপুর জেলা পরিষদের নিয়োগ 06.06.2024

Wednesday, May 15, 2024

আবেদনের শেষ তারিখ : 06.06.2024





সূত্র: প্রথম আলো - 15.05.2024




স্মারক নং-জেপরং/২০24/218
জেলা পরিষদ
রংপুর
zp.rangpur.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি
তারিখ : ১৪/০৫/২০২৪ খ্রিঃ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার ১৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখের স্মারক নং- 46.042.000০.০০০.১১.০০৭.১৫-৫৭১ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রংপুর জেলা পরিষদে নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বেতন স্কেল
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
ক্রম পদের নাম
০১. হিসাব রক্ষক
পদের সংখ্যা ১ (এক)টি
টাকা ১১০০০-২৬৫৯০/-
02.
সার্ভেয়ার ০৩. অফিস সহায়ক
১ (এক)টি
টাকা ৯৩০০-২২৪৯০/-
২ (দুই)টি
টাকা ৮২৫০-২০০১০/-
i
শিক্ষাগত যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে ২য় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং এ দক্ষতা সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শর্তাবলী :
১। আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, রংপুর বরাবরে আগামী ০৬/০৬/২০২৪ খ্রি: তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা পরিষদ, রংপুর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি এ অফিসে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপরি অংশের মাঝে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
২। নির্ধারিত আবেদন ফরমটি জেলা পরিষদ, রংপুর এর ওয়েবসাইট zp.rangpur.gov.bd হতে ডাউন লোড করা যাবে। অথবা অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ, রংপুর হতে সংগ্রহ করা যাবে।
৩। নির্ধারিত আবেদন ফরমটি কম্পিউটার কম্পোজ বা স্বহস্তে পূরণ করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে। ৪। সম্প্রতি তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আবেদনের সাথে জমা দিতে হবে।
৫। প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখপূর্বক ১০/- (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫x ৪.৫ ইঞ্চি বিশিষ্ট পৃথক ফেরত খাম আবেদনের সাথে জমা দিতে হবে ।
৬। প্রার্থীর বয়স ০৬/০৬/২০২৪ খ্রিঃ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর । মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বৎসর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে
না।
৭। কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। কোন প্রার্থী কোটা সুবিধার জন্য আবেদনের স্বপক্ষে কোটাতে অন্তর্ভুক্তির প্রমাণপত্র/যথাযথ কর্তৃপক্ষের কাগজপত্র দাখিল করতে হবে।
৮। (ক) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যারা আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যাকে নিম্নরূপ ছকে আলাদা কাগজে মুক্তিযোদ্ধার তথ্যাদি পেশ করতে হবে :
ক্রম মুক্তিযোদ্ধার নাম আবেদনকারীর পিতার নাম নিজ উপজেলা ও জেলার নাম জন্ম তারিখ গেজেট ও মুক্তিবার্তার নম্বর সনদ নম্বর তারিখ ও স্মারক নম্বর
(খ) মুক্তিযোদ্ধার মূল সনদের ছায়ালিপি, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র- কন্যার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার এসএসসি সনদের ছায়ালিপি সংযুক্ত করতে হবে।
(গ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা সন্তানের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়নপত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে।
৯। যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে ক্রম ১ ও ২-এ বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকার এবং ক্রম ৩-এ বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, রংপুর-এর অনুকূলে আবেদনের সাথে জমা দিতে হবে।
১০ আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি এবং অন্যান্য যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
১১। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ । তাছাড়া মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা সন্তানের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে।
১২। চাকুরির শর্তাবলী বেতন/ভাতা/অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন, স্থানীয় সরকার (জেলা পরিষদ কর্মকর্তা/কর্মচারী) চাকুরি বিধিমালা ১৯৯০ এবং সরকার কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশনাবলী প্রযোজ্য হবে।
১৩। ৩০/০৭/২০১৫ খ্রি: তারিখের দৈনিক যুগের আলো, রংপুর, দৈনিক কালের কণ্ঠ, ঢাকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২৯/০৮/২০১৬ খ্রি: তারিখের দৈনিক পরিবেশ, রংপুর, দৈনিক যুগের আলো রংপুর এবং দৈনিক বাংলাদেশ সময়, ঢাকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল আবেদনকারী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই ।
১৪। অসম্পূর্ণ/ত্রুটিযুক্ত/নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৫ । নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
I
১৬। চাকুরি লাভের জন্য যে কোন সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৭। এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী । নিয়োগ সম্পর্কে কোন জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৮ । কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ দায়ী হবেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯। জেলা পরিষদ প্রয়োজনে কোন কারণ দর্শানো ব্যাতিরেকে এ নিয়োগ বা যে কোন/সকল আবেদনপত্র বাতিল করতে পারে।
স্বাঃ (মামুন-অর-রশীদ) প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, রংপুর ফোন : ০২৫৮৯৯-৬২৯০৮