আবেদনের শেষ তারিখ : 05.06.2024
সূত্র: প্রথম আলো - 15.05.2024
স্মারক নং- সিএসবি/শা-১/2024/3357
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ।
E-mail: brahmanbaria@cs.dghs.gov.bd
99
“নিয়োগ বিজ্ঞপ্তি ”
তারিখ : ১২/০৫/২০২৪ খ্রি.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর স্মারক নং-৪৫,০০,০০০০,১৪০,১১,০০২,২৪.৬১ তারিখ : ১০/০১/২০২৪ খ্রি : এবং স্মারক নং-৪৫.১৩৭.০১১.০১.০০.০২১.২০১৩-৯৯৯, তারিখ- ০৬/০৫/২০২৪ খ্রি : মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১-২০ গ্রেডভুক্ত (পূর্বতন ৩য় ৪র্থ শ্রেণি) নিম্নোল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সাপেক্ষে http://csbrahmanbaria.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।
ক্রমিক নং
পদের নাম
পদের
সংখ্যা
গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কম্পিউটার অপারেটর
০২ (দুই)টি
গ্রেড-১৩
০২। পরিসংখ্যানবিদ ০২ (দুই)টি
100
কোল্ড চেইন ০১ (এক)টি টেকনিশিয়ান
081
স্টোর কিপার ০৬ (ছয়)টি
০৫। অফিস সহকারী ০১ (এক)টি | কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
০৬। স্বাস্থ্য সহকারী
৭৮
০৭। গাড়ী চালক
(আটাত্তর)টি ০১ (এক)টি
আবেদনের শর্ত ও নির্দেশনাবলী :
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী
(১১০০০-২৬৫৯০/-) ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে - বাসিন্দাগণ আবেদন করতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী;
গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; গ) কম্পিউটার টাইপিং-এ বাংলায় প্রতি মিনিটে অনূন্য ২৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হইতে হবে ।
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/ গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী; খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
গ্রেড-১৫ কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার (৯৭০০-২৩৪৯০/-) কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
গ্রেড-১৬
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটারে এমএস অফিস সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে;
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনূন্য ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে ।
| কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা (৯৩০০-২২৪৯০/-) সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ;
খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ী চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
পারবেন ।
১) আগ্রহী প্রার্থীগণ http://csbrahmanbaria.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃ অধিঃ/প্রশা-২/৩য় শ্রেণি নিয়োগ-৪/২০১৮/৬৩৫৪, তারিখ- ১১/১২/২০১৮ খ্রি : নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদসমূহে আবেদনকৃত আবেদনকারীগণের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
২) নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রতিপালিত হবে।
৩) আবেদনকারীর বয়স ০৫/০৬/২০২৪ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। উল্লেখ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
৪) সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) এর মূলকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
৫) প্রার্থীগণ কর্তৃক আবেদন পত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উল্লেখ-সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে ।
৬) স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (পুরাতন) পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী বা সংশ্লিষ্ট ইউনিয়নের যোগ্য প্রার্থীদের বিবেচনা
করা হবে।
৭) স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস, ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (http://www.cs.brahmanbaria.gov.bd) পাওয়া
যাবে।
৮) প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য গোপন, অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রকারের প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
৯) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হোন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবন্ধ হোন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না ।
১০) প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তাঁর সকল আবেদন বাতিল বলে গণ্য
হবে।
১১) আবেদনপত্র, লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার হাজিরা পত্রে প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে ।
১২) উক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮, কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি অনুযায়ী ক্যাটাগরিভিত্তিক প্রযোজ্য তফসিল অনুসারে লিখিত ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
১৩) কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
১৪) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ :
i. Online -এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৬/০৫/2024 খ্রি. সকাল ১০.০০ ঘটিকা
ii. Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৫/০৬/২০২৪ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা।
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
iv. Online -এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
v. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার
পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন ।
vi. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা-সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
১৫) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্মোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড ১৩ হতে ১৬ পর্যন্ত পদের জন্য ২০০/- (দুই শত) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট (অফেরতযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এর আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না । প্রথম এসএমএস :
CSBRAHMANBARIA <space> User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example : CSBRAHMANBARIA ABCDEF send to 16222.
Reply SMS: Applicant's name, Tk. 223 / - will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type CSBRAHMANBARIA <space> Yes <space> PIN and send to 16222 নম্বরে । দ্বিতীয় এসএমএস :
CSBRAHMANBARIA <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
Example: CSBRAHMANBARIA Yes 12345678 send to 16222.
Reply SMS: Congratulations Applicant's name, payment complete successfully for CSBRAHMANBARIA Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
১৬) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csbrahmanbaria.teletalk.com.bd অথবা www.cs.brahmanbaria.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।
১৭) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন ।
১৮) শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন ।
i. User ID জানা থাকলে :
CSBRAHMANBARIA <space> HELP < space > USER <space>User ID & send to 16222.
Example: CSBRAHMANBARIA HELP USER ABCDEF
ii. PIN Number জানা থাকলে :
CSBRAHMANBARIA <space> HELP < space>PIN<space>PIN Number & send to 16222.
Example: CSBRAHMANBARIA HELP PIN 12345678
১৯) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার ওয়েবসাইট www.cs.brahmanbaria.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd/csbrahmanbaria ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.cs.brahmanbaria.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
২০) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা brahmanbaria@cs.dghs.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.com/alljobsbd Teletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject -এ Organization Name: CSBRAHMANBARIA, Post Name: *** Applicant's User ID Contact Number উল্লেখ করতে হবে)।
২১) ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য । প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে এবং পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
২২) কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন । অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ২৩) প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে । কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মুলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা (নাম ও পদবি উল্লেখসহ সীলমোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে।
২৪) মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ/ প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
i. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/সাময়িক সনদ/প্রত্যয়নপত্র, অনুমতি পত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।
ii. প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র ।
iii. চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র।
iv. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
v.
আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি।
vi. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যাগণের পুত্র কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র/প্রমাণক । আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যাগণের পুত্র- কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ।
vii. ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী (উপজাতি) কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র ।
viii. এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র । ix. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (ন্যূনতম ২১ দিনের প্রশিক্ষণ যা অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে সম্পন্ন হতে হবে) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র ।
x
Download কৃত Applicants Copy & Admit Card এর রঙিন প্রিন্ট কপি ।
xi. গাড়ী চালক পদের ক্ষেত্রে হালকা যানবাহন চালনার হালনাগাদ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের মূলকপি।
২৫) প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা (ডিএ) ও যাতায়াত ভাতা (টিএ) দেওয়া
হবে না ।
২৬) সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসাবে বিবেচিত হবে এছাড়া নিয়োগের পূর্বে ডোপটেস্ট করা হবে। ডোপটেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
২৭) যে কোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
২৮) লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (http://www.cs.brahmanbaria.gov.bd) পাওয়া যাবে।
বি. দ্র. শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া হলো ।
12-05-24
(ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন)
সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া ও
সদস্য সচিব
পূর্বতন ৩য়/৪র্থ শ্রেণির (১১-২০ গ্রেড) জনবল নিয়োগ কমিটি
