আবেদনের শেষ তারিখ : 04.06.2024
সূত্র: খোলা কাগজ 31.05.2024
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট
নিয়োগ বিজ্ঞপ্তি
১। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে প্রাধিকৃত সৃষ্ট পদে একজন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে।
২। আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও বেতন স্কেল :
ক। ন্যূনতম এসএসসি পাস। তবে অভিজ্ঞতা সম্পন্ন/দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পর্যন্ত গ্রহণযোগ্য হবে। খ। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং সু-স্বাস্থ্যের অধিকারী। গ। ৩১-০৫-২০২৪ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন: ৮,২৫০/- - ২০,০১০/- (গ্রেড-২০)
৩। আবেদনের নিয়মাবলি। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ | জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা এক কপি রঙিন ছবি এবং যে কোনো সিডিউল ব্যাংক হতে ৪০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী ০৪ জুন ২০২৪ তারিখের | মধ্যে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। নির্বাচনি পরীক্ষা। নির্বাচনি পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এ জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। যে কোনো আবেদন গ্রহণ / বাতিল এবং প্রয়োজনে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
অধ্যক্ষ
.jpg)