আবেদনের শেষ তারিখ : 02.07.2024
সূত্র: দৈনিক জনকণ্ঠ 31.05.2024
ঢাকা বিশ্ববিদ্যালয় : সমুদ্রবিজ্ঞান বিভাগের ০১ (এক)টি স্থায়ী প্রভাষক পদ এবং ০১ (এক)টি ছুটিজনিত শূন্য পদের বিপরীতে ০১ জন অস্থায়ী প্রভাষক নিয়োগের জন্য রেজিস্ট্রার দফতর হতে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।
যোগ্যতা : প্রার্থীদের এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ-এর ক্ষেত্রে স্কো ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫সহ সমুদ্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী অথবা সিজিপিএ এর ক্ষেত্রে ৪.০০ এর মধ্যে ৩.৫০ প্রাপ্ত হতে হবে। যে সকল প্রার্থী অনার্স ও মাস্টার্স ডিগ্রি উভয় পরীক্ষায় প্রথম স্থান /সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এস.এস.সি বা এইচ.এস.সি পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলী প্রযোজ্য (বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন)।
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট, সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশীট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আগামী ০২/০৭/২০২৪ তারিখের মধ্যে পৌছাতে হবে। চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এসসি-৬৯৬/24 (83)
.jpg)