ACME Facts facefer এ নিয়োগ 05.05.2024

Friday, April 26, 2024

আবেদনের শেষ তারিখ : 05.05.2024








7

ACME Facts facefer নিয়োগ বিজ্ঞপ্তি

For Health, Vigour and Happiness

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এমি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিন্হা প্রিন্টার্স লিঃ দক্ষতা ও সুনামের সাথে দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর সকল প্রিন্টিং সহায়তা দিয়ে আসছে পাশাপাশি উন্নত ও আধুনিক প্রিন্টিং প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে। বর্তমানে ব্যবসায়ের দ্রুত সম্প্রসারণের কারনে কোম্পানির ধামরাইস্থ কারখানায় নিম্নোক্ত পদে জরুরী নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম: মেশিনম্যান ও সহকারী মেশিনম্যান (প্রিন্টিং মেশিন

• প্রার্থীকে ন্যূনতম এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। তবে অধিক অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

- বিভিন্ন ধরণের ছয় কালার প্রিন্টিং মেশিন যথা সিডি-৭৪ ও এসএম-৭৪ ইত্যাদি চালনায় কমপক্ষে ৫ থেকে ৮ বছরের পরিচলনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

- কাজের ধরন যেমন মেটালিক প্রিন্ট, সেন্ডি টেক্সার, একুয়া ভার্নিশ, ইউভি ভার্নিশ, অফসেট প্রিন্ট, ইউভি প্রিন্ট, অ্যালকোহল বেজড ড্যাম্পিং সিস্টেম ইত্যাদি কাজে দক্ষতা থাকতে হবে।

- বিভিন্ন ধরণের বোর্ড, আর্ট পেপার, অফসেট পেপার দিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া নমুনা অনুযায়ী কালি তৈরি করা, রোলার সেটিং করা, কালার ভেরিয়েশন ও কালার মাইগ্রেশন দেখে কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করায় পারদর্শী ও দক্ষ হতে হবে।

- মেশিনের বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। মেশিনের নিয়মিত মেইন্টেন্যান্স যেমন-বেয়ারিং সেট করা, ব্লাংকেট সেট করা, পেপার সেট করা, লুব্রিকেন্ট দেয়া ইত্যাদি কার্যক্রমে পারদর্শী হতে হবে।

পদের নাম : মেশিনম্যান ও সহকারী মেশিনম্যান (পেপার কাটিং মেশিন)

• প্রার্থীকে ন্যূনতম এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। তবে অধিক অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

• বিশেষভাবে Polar-115 মেশিন ও পাশাপাশি Wity, Guowei, DL-130 ইত্যাদি PLC সিসটেম মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

• পেপার কাটিং মেশিনের প্রোগ্রাম সেট করা, ছুরি চেঞ্জ করা ও ধার দেয়া, মাটাম বাধা, গিয়ার ক্লিয়ারিং, লুব্রিকেটিং, হাইড্রোলিক সিস্টেম ইত্যাদি বিষয়ে পারদর্শী ও দক্ষ হতে হবে।

মেশিনে সমস্যা দেখা দিলে তা চিহ্নিত করে সেটা মেরামত করার দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা বয়স সীমা: সকল পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর আগ্রহী প্রার্থীদেরকে আবেদন পত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক আগামী ৫ মে (রবিবার) ২০২৪ ইং তারিখের মধ্যে পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, সিন্হা প্রিন্টার্স লিঃ, কোর্ট-ডি-লা এক্‌মি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।