আবেদনের শেষ তারিখ : 21.05.2024
বাংলাদেশ
ব্যাংক
বিজ্ঞপ্তি নং: ২৮/ 2024
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা
https://erecruitment.bb.org.bd
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (রিক্রুটমেন্ট এন্ড আউটসোর্সিং উইং)
১৭ বৈশাখ ১৪৩১
তারিখ :
৩০ এপ্রিল ২০২৪
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (গবেষণা)' পদে নিয়োগের জন্য প্যানেল হতে নির্বাচিত প্রার্থীদের অফার লেটার প্রেরণ প্রসঙ্গে।
বাংলাদেশ ব্যাংকে 'সহকারী পরিচালক (গবেষণা)' পদে নিয়োগের উদ্দেশ্যে ২৫/০৫/২০১১ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-৩৩/২০২১-এর সূত্রে ১২/02/2024 তারিখের বিজ্ঞপ্তি নং-১২/২০২৪-এর মাধ্যমে প্যনেল হতে ০৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এক্ষণে, নিম্নেবর্ণিত রোল নম্বরধারী ০৫ জন প্রার্থী বরাবর ইস্যুকৃত অফার লেটার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে:
১০২৪৯২, ১০১৪০৯, ১০০৫৯৫, ১০৬৫২৭ এবং ১১১৮৩২ – ০৫ জন।
উপরে বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ ০৫/০৫/২০২৪ তারিখ হতে তাদের স্ব স্ব CV ID ও Password ব্যবহার করে নিজ নিজ অফার লেটারের কপি এবং সংশ্লিষ্ট দলিলাদি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। নির্বাচিত প্রার্থীগণকে আগামী ২১/০৫/২০২৪ তারিখ পূর্বাহ্ন বা তৎপূর্বে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকায় রিপোর্ট করার পরামর্শ প্রদান করা হলো। বর্ণিত সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
Silka
(হুসনে আরা শিখা) পরিচালক (এইচআরডি-১)
ফোনঃ ৯৫৩০৪৯২
.png)