বিভিন্ন পদে জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ এ নিয়োগ 20.05.2024

Saturday, April 27, 2024

আবেদনের শেষ তারিখ : 20.05.2024








সূত্র: বাংলাদেশ প্রতিদিন- 28.04.2024

জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ 

zp.manikganj.gov.bd

স্মারক নং জেপ-মানিক/৪২৭(অংশ-০৭)/নিয়োগ/২০২৪/২৩৪

নিয়োগ বিজ্ঞপ্তি

শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি

তারিখ ঃ ২৫/০৪/২০২৪খ্রি:

স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) ২৩ এপ্রিল ২০২৩ তারিখের ৪6.082.011.01.00.127. 2012. ৪৮৩ নং স্মারকে সাংগঠনিক কাঠামোভুক্ত অফিস সহায়ক এর শূন্য পদে লোক নিয়োগের ছাড়পত্র অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জেলা পরিষদ চাকুরী বিধিমালা ১৯৯০ এর বিধি মোতাবেক ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

ক্রমিক নং পদের নাম

শর্তাবলি :

বেতন স্কেল

অফিস সহায়ক ৮২৫০-২০০১০/-, গ্রেড-২০ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী

যোগ্যতা

শূন্য পদ সংখ্যা | বয়স সীমা

২ (দুই)

১৮-৩০ বছর অষ্টম শ্রেণী পাশ

০১। প্রার্থীর বয়স ২০/০৫/২০১৪ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না; ০২। আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মানিকগঞ্জ বরাবরে আগামী ২০/০৫/২০২৪খ্রি: তারিখ অফিস চালাকালীন সময়ে জেলা পরিষদ, মানিকগঞ্জ কার্যালয়ে অবশ্যই সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।

০৩। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখের ০৫.১১0.0000.0000.089.18. ০১ নম্বর স্মারকে জারীকৃত চাকরির নির্ধারিত আবেদন ফরমের অনুকরণে জেলা পরিষদ মানিকগঞ্জের জন্য প্রস্তুতকৃত ফরমে আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফরম zp.manikganj.gov.bd ওয়েব সাইটে এবং জেলা পরিষদ কার্যালয়ে পাওয়া যাবে;

০৪। আবেদনপত্রে ক) প্রার্থীর নাম, খ) পিতার নাম, গ) মাতার নাম, ঘ) স্থায়ী ঠিকানা, ঙ) বতৰ্মান ঠিকানা, চ) জন্ম তারিখ, ছ) শিক্ষাগত যোগ্যতা জ) অভিজ্ঞতা (যদি থাকে), ঝ) জাতীয়তা, ঞ) ধর্ম, ট) প্রার্থীর ক্যাটাগরি (সাধারণ/মুক্তিযোদ্ধা পোষ্য / মহিলা/এতিমখানার নিবাসী/প্রতিবন্ধী/তফসিল সম্প্রদায়ভুক্ত / আনসার ও ভিডিপি) ঠ) অন্যান্য যোগ্যতা (যদি থাকে) ড) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নং ইত্যাদি উল্লেখসহ নির্ধারিত ফরমে স্বহস্তে স্পষ্ট অক্ষরে লিখিত এবং স্বাক্ষর যুক্ত করতে হবে;

০৫। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক নাগরিক সনদপত্রের ফটোকপি সত্যায়িত ও ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে);

০৬। প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মানিকগঞ্জ এর অনুকুলে তফসিলি ব্যাংক হতে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে;

০৭। প্রার্থীদের দরখাস্তের খামের উপর প্রার্থিত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে; ০৮। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম ও ঠিকানা সম্বলিত ৪x১০ ইঞ্চি সাইজের ১৫/-টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে;

০৯। প্রার্থী মুক্তিযোদ্ধা পোষ্য হলে সেক্ষেত্রে তাকে তার পিতা/মাতা/দাদা মুক্তিযোদ্ধা প্রমানের জন্য সনদপত্রের সত্যায়িত অনুলিপি (মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের সচিব ও দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র) দাখিল করতে হবে;

১০। প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপপরিচালক, সমাজসেবা কার্যালয়, মানিকগঞ্জের নিকট থেকে তালিকাভুক্তির সনদপত্রের সত্যায়িত কপি;

১১। এতিমখানা নিবাসীদের ক্ষেত্রে এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট থেকে প্রাপ্ত সনদপত্রের সত্যায়িত কপি;

১২। আনসার ও ভিডিপির ক্ষেত্রে জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি; ১৩। তফসিলভুক্ত সম্প্রদায়ের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র দাখিল করতে হবে;

১৪। চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না;

১৫। এ নিয়োগে সরকার কর্তৃক সময় সময় জারিকৃত কোটা সম্পর্কিত নির্দেশাবলি অনুসরণ করা হবে; ১৬। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারন দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে; ১৭। আবেদনপত্র গ্রহণ/বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে;

১৮। প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না;

১৯। প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময় দাখিলকৃত সনদের মূল সনদপত্র অবশ্যই দেখাতে হবে; ২০। দরখাস্তে বর্ণিত তথ্য যে কোন পর্যায়ে মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে দরখাস্ত/নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে;

২১। এ নিয়োগ প্রক্রিয়ায় চাকুরীর শর্তাবলি বেতন ভাতা/সুযোগ সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন, স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী বিধিমালা ১৯৯০ এবং সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনাবলি প্রযোজ্য হবে;

২২। কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে;

২৩। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন শর্ত পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

জি-৮৭৬/২৪ (১২ x )

(মো: সুহৃদ সালেহীন)

প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)

জেলা পরিষদ, মানিকগঞ্জ ফোন- ০২৯৯৬৬১০৪৬৩


লেখা