বাংলাদেশ প্রেস কাউন্সিল এ নিয়োগ 20.05.2024

Sunday, April 28, 2024

আবেদনের শেষ তারিখ : 20.05.2024





GLADESH

PREES COUN

বাংলাদেশ প্রেস কাউন্সিল ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.presscouncil.gov.bd

নং-১৫.৬৩.0000.002.11.001.28-160

০৫ বৈশাখ ১৪৩১

তারিখ:-

১৮ এপ্রিল ২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের অধীনে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

S.

ক্রমিক নং পদের নাম পেশকার

পদের সংখ্যা ০১ (এক) টি

শর্তাবলি:-

বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য

ক) স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস ।

(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) খ) কম্পিউটারে পারদর্শী হতে হবে।

ক) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৯-১২-২০১৪ খ্রি. তারিখের পরিপত্র নং-০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪.০১ এর মাধ্যমে প্রকাশিত নির্ধারিত ফরম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংবলিত এক পাতার আবেদন ফরম স্বহস্তে পূরণ ও স্বাক্ষর করে আগামী ২০/০৫/২০২৪ খ্রি. তারিখের মধ্যে সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এর বরাবর অফিস চলাকালীন ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনের নমুনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd হতে ডাউনলোড করা যাবে। এছাড়া প্রেস কাউন্সিলের ওয়েবসাইটেও (www.presscouncil.gov.bd) পাওয়া যাবে।

খ) আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের ০৪ (চার) কপি সাম্প্রতিক রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, কম্পিউটার পারদর্শিতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদপত্রের অনুলিপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্রের মূলকপি দাখিল করতে হবে।

গ) মুক্তিযোদ্ধা কোটা দাবীর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্রসংখ্যা ০৩.০৭৭.০১.০৪৬.০০.০৪.২০১০-৩৫৬, তারিখ: ০৭-১১-২০১০ মোতাবেক প্রত্যয়নপত্র জমা দিতে হবে

ঘ) ২০/০৫/২০২৪ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/ কন্যা/নাতি/নাতনীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বৎসর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।

ঙ) বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে।

চ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তিপত্রসহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে । অনাপত্তিপত্রের অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন । ছ) আবেদনপত্রের সাথে আবেদনকারীর নিজস্ব ঠিকানা (পোস্টাল ঠিকানা) খামের উপর লিপিবদ্ধ করে অব্যবহৃত ১০ (দশ) টাকার ডাকটিকেট যুক্ত ১০" x ৪.৫" মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।

জ) পরীক্ষার ফি বাবদ যেকোনো তফশিলি ব্যাংক হতে ২০০/- (দুইশত) টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অনুকূলে দাখিল করতে হবে।

ঝ) আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের বরাবরে পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হবে এবং যোগ্য প্রার্থীগণকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর জন্য কোনোরূপ টিএ/ডিএ প্রদান করা হবে না । মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। পরীক্ষার স্থান, তারিখ ও সময় আবেদনকারীর প্রদত্ত যোগাযোগের ঠিকানায় যথাসময়ে জানানো হবে।

ঞ) ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

ট) কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। এছাড়াও সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।

ঠ) কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

DG-423/2024 (8x3)

268/8/28

শ্যামল চন্দ্র কর্মকার সচিব বাংলাদেশ প্রেস কাউন্সিল