জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহতে নিয়োগ 19.05.2024

Sunday, April 28, 2024

আবেদনের শেষ তারিখ : 19.05.2024









স্মারক নম্বর-০৫.88.8800.010.01.001.2৩-৩১৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ

নেজারত শাখা www.jhenaidah.gov.bd

“নিয়োগ বিজ্ঞপ্তি”

১১ বৈশাখ ১৪৩১ ব.

তারিখ :

২৪ এপ্রিল ২০২৪ খ্রি.

জনপ্রশাসন মন্ত্রণালয়ের (১) স্মারক নং ০৫.০০.০০০০.212.11.00৫.২৩-৩৫; তারিখ ১৯ মার্চ ২০২৪ এবং (২) স্মারক নং ০৫.00.0000.211.11.০০৫.২৩-৫৪; তারিখ ২৩ এপ্রিল, ২০২৪ স্মারকমূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক ঝিনাইদহ জেলার সাধারণ প্রশাসনের অধীন নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে

ক্রমিক

পদের নাম অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী

পদ সংখ্যা

০৩ (তিন) টি

০৩ (তিন) টি

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী

(গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

৮২৫০-২০০১০/-

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । । সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ।

৩।

৫।

৬।

91

শর্তাবলী

প্রার্থীর বয়স ১৯/০৫/২০২৪ খ্রি. তারিখে অবশ্যই ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।

এই নিয়োগ বিজ্ঞন্তির শূন্য পদসমূহ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০ অনুসরণ করা হবে । সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে ।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে । চাকুরীর জন্য আবেদন আগামী ২৬-০৪-২০২৪ খ্রি. তারিখ সকাল ০৯.০০ টা হতে ১৯-০৫-২০২৪ খ্রি. তারিখ বিকাল ০৪.০০ টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না।

আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজ পত্রাদি সংযুক্ত করতে হবে:

ক) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;

খ) ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ

গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;

ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র

ঙ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র;

চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;

ছ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র;

জ) নির্দিষ্ট কোটা দাবীর ক্ষেত্রে দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমানপত্র;

ঝ) প্রার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৪(চার) কপি রঙিন ছবি (৫X৫ সে.মি.), আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে;

ঞ) ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং ১০৭৪২-০০০০-২০৩১ সোনালী ব্যাংকের যে কোন শাখায় প্রদেয় ১০০/- (একশত) টাকার ট্রেজারি চালানের মূল কপি (১ কপি);

ট) প্রবেশ পত্র ইস্যুর সুবিধার্থে পদের নাম এবং প্রার্থীর নাম ও ঠিকানা লিখিত ১০/-(দশ) টাকার ডাকটিকিট লাগানো ১০X৪ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে;

ঠ) খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে লিখতে হবে;

ড) বিভাগীয় (চাকুরিরত প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য) প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে;

ঢ) আবেদন ফরম কম্পিউটারে টাইপ করে/হাতে পূরণ করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে স্বহস্তে তারিখসহ স্বাক্ষর প্রদান করতে হবে;

ণ) লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও রেকর্ড পত্রের মূলকপি ও সত্যায়িত ছায়ালিপি ০১ (এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও সীল ব্যবহার করতে হবে;

৮। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে ।

৯। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দ-িত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃকপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ হিসেবে বিবেচিত হবেন না । ১১। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১২। নিয়োগ বিজ্ঞপ্তি ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরম জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ এর ওয়েবসাইটে (www.jhenaidah.gov.bd) পাওয়া যাবে । ১৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না ।

১৪ । বিজ্ঞাপনে উল্লিখিত পদে/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রমাণের ক্ষেত্রে সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে ।

১৫ । নিয়োগের ব্যাপারের কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থি বলে বিবেচিত হবে।

১৬। আবেদনপত্র গ্রহণ/বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১৭। বিলম্বে প্রাপ্ত দরখাস্ত এবং অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৮ । নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ।

১-৮৮৮ (৮×৪)

28/0812028

এস. এম. রফিকুল ইসলাম

জেলা প্রশাসক ঝিনাইদহ

1 02477746৮৮৮

dcjhenaidah@mopa.gov.bd