নং-42.00.0000.032.11.032.21-4e
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পানি সম্পদ মন্ত্রণালয়
প্রশাসন-২ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা। www.mowr.gov.bd
নিয়োগপত্র
১৭ বৈশাখ ১৪৩১
তারিখ:
৩০ এপ্রিল 2024
পানি সম্পদ মন্ত্রণালয়ের ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ৪২.00.0000.032.11.010.23-7৩ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯” অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয়ের জনবল নিয়োগ সংক্রান্ত বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির ২৫/০৪/২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশের আলোকে জাতীয় বেতনস্কেল ১১,০০০-২৬,৫৯০/-(গ্রেড-১৩) বেতনক্রমে “কম্পিউটার অপারেটর” পদে নিম্নে উল্লিখিত প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো :
ক্রমিক প্রার্থীর নাম, পিতা/মাতা/স্বামীর
নাম
মো: রাসেল রাব্বি
বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
গ্রাম: ছোনৰুনিয়া
গ্রাম: ছোনবুনিয়া
পিতা: মো: গোলাম কবির
মাতা: মাহমুদা বেগম
ডাকঘর: দক্ষিণ দাওতলা উপজেলা: বামনা জেলা: বরগুনা।
ডাকঘর: দক্ষিণ দাওতলা উপজেলা: বামনা জেলা: বরগুনা।
শর্তাবলী:
(১) যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে;
(২) নিয়োগপ্রাপ্ত ব্যক্তি চাকরিতে যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিস হিসেবে কর্মরত থাকবেন। শিক্ষানবিসকাল সন্তোষজনক বিবেচিত হলে তাঁকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। শিক্ষানবিস থাকাকালীন কর্তৃপক্ষ যদি মনে করেন যে, তাঁর আচরণ ও কর্ম সন্তোষজনক নয় বা কর্মদক্ষ হবার সম্ভাবনা নেই তবে নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে তাঁর চাকরি অবসান ঘটাতে পারবেন;
(৩) নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পূর্ব কার্যকলাপ সম্পর্কে পুলিশি প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (SB) এর কার্যালয় প্রেরণ করা হবে। পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে এবং নিয়োগপ্রাপ্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা সম্পর্কে ভবিষ্যতে কোন প্রকার গরমিল প্রমাণিত হলে কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে;
(৪) নিয়োগপ্রাপ্ত কর্মচারি কর্তৃক দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রযোজ্যক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সনদ, আনসার ও ভিডিপি সনদ, উপজাতি সনদে বা দাখিলকৃত অন্য কোন সনদে কোন ভুল বা অসংলগ্নতা পাওয়া গেলে অথবা নিয়োগপ্রাপ্ত কর্মচারি কর্তৃক প্রদত্ত কোন তথ্যে গড়মিল পাওয়া গেলে নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে সংশ্লিষ্ট কর্মচারির নিয়োগ আদেশ বাতিলপূর্বক চাকরি হতে অব্যাহতি প্রদান করতে পারবে ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে;
(৫) যোগদানের সময় এ নিয়োগপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক ফটোকপি দাখিল করতে হবে;
(৬) সরকারি বিধি-বিধান অনুযায়ী তাঁর জ্যেষ্ঠতা নির্ধারিত হবে;
(৭) প্রার্থী বিদেশী কোন নাগরিককে বিবাহ করে থাকলে অথবা বিবাহের অঙ্গীকারবদ্ধ হলে এ নিয়োগ আদেশ বাতিল হবে;
(৮) কোন সরকারি বা বেসরকারি দপ্তরে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অব্যহতিপত্র ( Release Letter) গ্রহণপূর্বক যোগদানপত্রের সাথে অবশ্যই দাখিল করতে হবে;